ঢাকা যেতে হলে রংপুর, দিনাজপুর,
জয়পুরহাট ও বগুড়াবাসীকে বগুড়ার
সান্তাহার হয়ে ঈশ্বরদী থেকে
বঙ্গবন্ধু সেতু পার হয়ে যেতে হয়। এতে
প্রায় ১৮০ কিলোমিটার ঘুরে যেতে
হয়। অথচ বগুড়া থেকে সিরাজগঞ্জ
পর্যন্ত ৭৫ কিলোমিটার রেলপথ
নির্মিত হলে এ অঞ্চলের যাত্রীদের
অতিরিক্ত একশ' কিলোমিটার ভ্রমণ
করতে হবে না। উত্তরাঞ্চল থেকে খুব
অল্প খরচে শুধু যাত্রীই নয়; পণ্য, বিশেষ
করে কৃষিপণ্য আনা নেয়ার ক্ষেত্রে
বিপ্লব ঘটবে। নতুন রেললাইন স্থাপিত
হলে কাঁচা সবজি পরিবহনে আকাশ
চুম্বি ট্রাক ভাড়া গুনতে হবে না। এই
অঞ্চলের কৃষকরা তাদের পণ্যের
ন্যায্যমূল্য পাবে। তাই অতি দ্রুত দেশরত্ন
ঘোষিত রেলপথটির বাস্তবায়ন চাই।
Reviewed by MD Mahedi Hassan on 11:44 PM Rating: 5

No comments:

প্রগতিশীল নতুন প্রজন্ম, রোয়ার. Powered by Blogger.